উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে কোনো তথ্য নেই: মন্ত্রিপরিষদ সচিব
উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা তথ্য এখন পর্যন্ত তার জানা নেই।
সকাল থেকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই বিষয়ে তাকে কোনো ধরনের অবহিত করা হয়নি।
সরকারি পর্যায় থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে চলমান আলোচনা শুধুই গুঞ্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।