বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

তারেক রহমান: দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই দেশের উন্নয়নের প্রধান শর্ত

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করা সময়ের দাবি—তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে সুস্পষ্ট পরিকল্পনার পাশাপাশি অপরিহার্য দুটি ক্ষেত্র—দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতা—যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে।

শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, “যে স্বৈরশাসনকে জনতার শক্তিতে উৎখাত করা হয়েছে, সেই শাসনব্যবস্থা দেশের প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, কৃষিসহ সব খাতে ভয়াবহ ক্ষত রেখে গেছে। এর প্রত্যক্ষ ভুক্তভোগী সাধারণ মানুষ।”

তিনি আরও উল্লেখ করেন, জনগণই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। তারা যে সিদ্ধান্ত দেবে, বিএনপি সেটিকেই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে।

তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, বর্তমানে দেশ কঠিন সময় অতিক্রম করছে; ষড়যন্ত্র প্রতিহত করা গেলেও সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র পথ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা।

তিনি আরও বলেন, “আমাদের নেওয়া উন্নয়ন পরিকল্পনাগুলো সফল করতে হলে দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। এই দুই ক্ষেত্র নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সব পরিকল্পনাই বাধাগ্রস্ত হবে।"

আগামী দুই মাসের মধ্যেই একটি অবাধ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, বিভিন্ন স্থানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এগুলো প্রতিরোধে গণতান্ত্রিক কাঠামো মজবুত করা ছাড়া অন্য কোনো পথ নেই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla