তারেক রহমান চাইলে সঙ্গে সঙ্গে ট্রাভেল পাস: সরকারের প্রস্তুতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে তাঁর জন্য ট্রাভেল পাস তৎক্ষণাত ইস্যু করা সম্ভব। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আবেদন তাঁর কাছে পৌঁছায়নি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“তিনি (তারেক রহমান) যদি ট্রাভেল পাসের জন্য আবেদন করেন, আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। তবে আমার জানা মতে এখনো আবেদন করা হয়নি।”
সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান,
“ওনার বিদেশগমনের প্রয়োজন হলে এবং চিকিৎসকরা পরামর্শ দিলে এ বিষয়ে সরকারের প্রস্তুতি আগেই রাখা আছে। পরিবার ও দলের নেতারা এ সিদ্ধান্ত নেবেন।”
সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র ও প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।