বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

তামিলনাড়ুর রাজনীতিতে বিজয় থালাপাতির দাপট; রাজ্য সফর শুরু

আবারো তামিলনাড়ুর রাজপথে ঝড় তুললেন নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপাতি। সুপারস্টারের এই রাজনৈতিক সফরে মানুষের ঢল নামে তিরুচিরা পল্লীতে জনসমুদ্রে দাঁড়িয়ে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী প্রশাসনকে তুরোধন করেন থালাপতি। নির্বাচনী ওয়াদার কতটুকু পূরণ করেছেন সে জবাব চান রাজ্য সরকারের কাছে। দৃঢ় কন্ঠে ঘোষণা দেন আগামী নির্বাচনে স্বাধীনভাবে অংশ নেবে তার দল টিভি কে।  তামিলনাড়ুর তিরচিরাপল্লীর পথে পথে বিজয় থালাপাতির নামে স্লোগান প্রিয় তারকাকে রাজনীতির মঞ্চে আরো একবার ভালোবাসায় সিক্ত করেছে ভক্তরা। তাদের উন্মাদনায় শহর জুড়ে তৈরি হয় অচল অবস্থা, জনসমুদ্র পাড়ি দিয়ে এগনোই হয়ে ওঠে দুষ্কর।

শনিবার তিরোচি থেকে উজ্জ্বল রঙের বাসে চেপে আনুষ্ঠানিকভাবে রাজ্য সফর শুরু করলেন দক্ষিণী সুপারস্টার থালাপাতি। স্পষ্ট করলেন রাজনীতির মঞ্চে আট সাট বেঁধেই নেমেছেন তিনি। মাইক হাতে নিয়েই তোপ দাগালেন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রশাসনের দিকে। তুলধুন করেন তামিলনাড়ুর সরকারকেও। কেন্দ্রে বিজেপি আর তামিলনাড়ু রাজ্যের ডিএমকে জনতাকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন।

গত নির্বাচনে ডিএমকের দুই ডজন অঙ্গীকারের একটি তালিকা নিয়ে মঞ্চে ওঠেন থালাপাতি। কেন নির্বাচনী ওয়াদাগুলো পূরণ হয়নি জবাব চান তিনি। আগামী নির্বাচনে একক দল হিসেবে লড়বে তামিলাগা ভেত্রিকাজাঘাম (টিভিকে) — ঘোষণা দিলেন থালাপাতি। দক্ষিণী তারকার 98 দিনের রাজ্য সফর শেষ হবে ডিসেম্বরে। গত মাসেও তামিলনাড়ুর মাদুরাইতে বিজয় থালাপাতির সমাবেশে নেমেছিল মানুষের ঢল। ৪ লাখ অনুসারীর সামনে দাঁড়িয়ে মোদিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আলোড়ন তুলেছিলেন তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla