সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা: শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সদস্য শহীদ হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন বাংলাদেশি সেনা।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বার্তায় জানানো হয়, শনিবার স্থানীয় সময় সুদানের আবেই এলাকায় অবস্থিত ইউএন শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা চালায়। হামলার সময় ঘাঁটিতে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সরাসরি আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারান এবং গুরুতর আহত হন আরও ৮ জন।
বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত বলে জানিয়েছে আইএসপিআর। হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংঘর্ষ পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।