বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: আক্রমণ মানেই যৌথ প্রতিরোধ

পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কয়েক দশকের পুরোনো নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই চুক্তি দুই দেশের অভিন্ন কৌশলগত স্বার্থকে আরও সুসংহত করবে বলে জানিয়েছে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। এতে উল্লেখ করা হয়েছে—একটি দেশের ওপর আগ্রাসন মানেই অন্য দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই চুক্তি দুই দেশের "ঐতিহাসিক অংশীদারিত্ব" এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থের ওপর ভিত্তি করে গঠিত। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিতকরণের কৌশল নিয়েও আলোচনা করেন।

চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, এটি বহু বছরের আলোচনার ফসল। নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, এটি একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি—যেখানে সব ধরনের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র দুই দিন আগে দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকের পরই এই চুক্তি সই হলো। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ওই বৈঠক আহ্বান করা হয়েছিল, যেখানে আরব ও ইসলামিক দেশগুলো হামলার কঠোর নিন্দা জানায়। ওই হামলার লক্ষ্য ছিল হামাসের রাজনৈতিক নেতৃত্ব, যখন তারা যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla