বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শিক্ষিত তরুণদের বেকারত্বের প্রধান কারণ দুর্নীতি ও হয়রানি : বিবিএস জরিপ

চাকরির অভাবে এখন বহু শিক্ষিত তরুণ দিন মজুরি করছেন। গবেষকরা বলছেন বেকারত্ব এখন মহামারি আকার ধারণ করেছে। অনেকেই গ্রাজুয়েশন শেষ করেও চাকরি না পেয়ে বেছে নিচ্ছে ছোটখাট কাজ। শুধু বিনিয়োগের অভাবেই নয় শিক্ষিত তরুণদের বেকারত্বের অন্যতম কারণ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানী। রাজনৈতিক পটপরিবর্তন হলেও চাকরি পাওয়ার ক্ষেত্রে বন্ধ হয়নি দুর্নীতি। রফিকুল ইসলাম কাজের আশায় বসে আছেন রাজধানীর নতুন বাজার শ্রমের হাটে। তিনি বলছিলেন 2022 সালে মাস্টার্স শেষ করে চাকরির চেষ্টা করেও পাচ্ছেন না। ফলে বেঁচে থাকার তাগিদে দিন মজুরি করছেন।

বেশ কয়েকটা ইন্টারভিউ দিছি বুঝছেন? ইন্টারভিউতে পাস করছি। কিন্তু আমরারে নেয় নাই। যারাযে মন্ত্রী সুপারিশ করে, ডিসি সুপারিশ করে যাদের সুপারিশ তাদেরকে নেয়া যায়। 80 জনের মধ্যে 8 হাজার লোক আবেদন করে। সুপারিশ যেগুলা এগুলা নেয়া যায়। কিন্তু মেধাবি ব্যক্তি ভাবে নেয় না।

সরকারি সর্বশেষ পরিসংখ্যান বলছে 2024 সালে রফিকুল ইসলামের মতো দেশে প্রায় 9 লাখ স্নাতক ডিগ্রীধারী বেকার। এক বছরের ব্যবধানে বেড়েছে এই সংখ্যা।   সার্বিকভাবে 2024 সালে দেশে বেকার  জনগোষ্ঠী 1 লাখ 60000 বেড়ে দাঁড়িয়েছে 26 লাখ 20 হাজার এ। তবে গবেষকরা বলছেন বেকারত্বের হার এর থেকেও ভয়াবহ। বেকারত্ব রয়েছে বহুরূপে।

দেখা যাচ্ছে যে কিছু একটা করছে কিন্তু সেটা ছদ্দ বেকারত্ব। আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনি ইজি বাই চালাচ্ছেন। কারণ কিছু তো করতে হবে। আয় করতে হবে। একটু একটু করে আগালে কর্মসংস্থান মহামারির যেটা বলছি সেটা কমবে না।

বেকারত্ব বৃদ্ধির জন্য কেবল বিনিয়োগের স্থবিরতাকে দায়ী করতে নারাজ এই গবেষক। তিনি বলছেন শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের বড় কারণ দুর্নীতি ও হয়রানির পাশাপাশি দক্ষতার ঘাটতি রাষ্ট্রীয় ব্যাধি দুটা এই ক্ষেত্রে একটা হচ্ছে দুর্নীতি সেটা কমাবার চেষ্টা চলছে এখনো আরো কমাতে হবে কিন্তু ওটা যায় নাই ওটা অনুপস্থিত হয়ে যায়নি একেবারে হয়রানিটা ওই দুর্নীতির মত সমগুরুত্বপূর্ণ একটা ব্যাধি দেশে বেকারত্ব সংকট টেনে আনছে নানা সামাজিক সমস্যা ও অস্থিরতা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla