শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন, জাতীয় সংসদ ভবনে বেলা ২টায় অনুষ্ঠিত হবে
শহীদ ওসমান হাদির জানাজার সময়সূচিতে পরিবর্তন
সিঙ্গাপুরে শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা ২টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে জানাজার সময় বেলা আড়াইটায় নির্ধারণ করা হয়েছিল। তবে সময়সূচিতে সংশোধন এনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে জানাজাকে কেন্দ্র করে আগত মুসল্লি ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫—আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা বেলা দুইটায় অনুষ্ঠিত হবে। পূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী জানাজা বেলা আড়াইটায় হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ, ভারি বা সন্দেহজনক সামগ্রী বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।