বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ: নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচিতে অংশ নিতে ছাত্রসমাজসহ সর্বস্তরের জনতাকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে এই হত্যার বিচার দাবিতে চার দফা দাবি উত্থাপন করে সংগঠনটি।
 ইনকিলাব মঞ্চের চার দফা দাবি
১️ খুনি, পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো হত্যাকারী চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২️ বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩️ ভারত যদি তাদের দেশে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪ সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে আত্মগোপনে থাকা ফ্যাসিস্টদের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla