বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা!

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার (২৮ মে) থেকে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সংগঠনটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং জুয়েলারি ব্যবসার প্রতি সম্মান রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এই গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, “একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নেতাকে বিনা কারণে এভাবে হয়রানি ব্যবসায়ী সমাজের জন্য উদ্বেগজনক বার্তা দেয়।”

জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাজুসের এই সিদ্ধান্তের ফলে দেশের স্বর্ণ ও জুয়েলারি বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংগঠনটি জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla