মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

শান্তর দুর্দান্ত সেঞ্চুরির পরও ড্র হলো গল টেস্ট

গল টেস্টে শেষ দিনের শেষ সেশনে রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়ালেও জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। ম্যাচের বাকি ছিল মাত্র ৫ ওভার, তখনও প্রয়োজন ছিল শ্রীলঙ্কার ছয়টি উইকেট। ফলাফল অনিশ্চিত জেনে ড্র মেনে নেয় দুই দল। করমর্দনের মাধ্যমে ম্যাচ শেষ করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

তবে ফলাফল ড্র হলেও ম্যাচে দাপট দেখিয়েছে বাংলাদেশ। দুই ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ রান ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। তার দ্বিতীয় ইনিংসের শতকে ভর করে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।

লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতে কিছুটা আগ্রাসী কৌশল নেয়। ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারার উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। কিন্তু এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ। ১৩ বলে ৯ রান করা উদারাকে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

এরপর দ্রুত আরও একটি উইকেট তুলে নেন নাইম হাসান। দলীয় ৩৪ রানে নিশাঙ্কাকে ২৫ রানেই ফিরিয়ে দেন তিনি। এরপর দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে সাময়িক স্থিতি এলেও, তাইজুল আবারও আঘাত হানেন। মাত্র ৮ রান করে বিদায় নেন দুজনেই।

শেষ দিকে কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা জুটি গড়ে ম্যাচ ড্র করতে সক্ষম হন। কোনো ভুল না করে উইকেটে অবিচল থেকে ম্যাচ বাঁচান এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কামিন্দু ও ধনাঞ্জয়া দুজনেই ১২ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে লড়াই করেও জয়ের দরজায় পৌঁছে গিয়েও হতাশ হতে হয় বাংলাদেশকে। তবে শান্তর দুর্দান্ত ফর্ম ও স্পিন আক্রমণের ধারাবাহিকতা ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla