বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

সামনের নির্বাচন দেশের বড় পরীক্ষা: আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্র উপদেষ্টা

সামনের জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি কঠিন ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনের সবচেয়ে বড় ভিত্তি হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর এটি দুর্বল হলে কাঙ্ক্ষিত ফল কোনোভাবেই সম্ভব নয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অতীতে আমরা আইনশৃঙ্খলার ক্ষেত্রে খুব কঠিন সময় পার করেছি। তবে ইতিবাচক দিক হলো—পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং তাদের অবস্থানও সুদৃঢ়।”

নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা উল্লেখ করে তিনি আরও বলেন, যেসব প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা বেশি, তারা নানামুখী বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে। তাই শুরু থেকেই সতর্কতা বাড়াতে হবে।

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, সম্ভাব্য গণ্ডগোল মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বৈঠক করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও পুরোপুরি প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের জন্য নতুন সরকার গঠনের পথ খুলে দেবে, আর তখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়াতে পারবে।

সভায় উত্তরবঙ্গ থেকে বিদেশে কর্মসংস্থানের কমে যাওয়া হার নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে তিনি বলেন, কোনো বিদেশি প্রতিষ্ঠান যদি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিতে চায়, তাহলে তাদের জন্য দেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলো উন্মুক্ত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ–পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla