ঋণখেলাপি মামলায় আপিলেও বহাল, নির্বাচনে অযোগ্য বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
নির্বাচনে অযোগ্য ঘোষিত বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আপিল বিভাগেও তার বিরুদ্ধে দেওয়া রায় বহাল থাকায় আইন অনুযায়ী তিনি আর প্রার্থী হতে পারছেন না।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। এর ফলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কুমিল্লা-৪ আসনে বিএনপির নির্বাচনী কৌশলে এই সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।