বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ৬৪৫ আপিলের শুনানি শুরু আজ

জাতীয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের করা আপিলের শুনানি আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী,
রোববার (১১ জানুয়ারি): ৭১–১৪০ নম্বর আপিল
সোমবার (১২ জানুয়ারি): ১৪১–২১০ নম্বর আপিল
মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি হবে
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়, যা শেষ হয় ৯ জানুয়ারি। আপিল গ্রহণের শেষ দিনেই সর্বোচ্চ ১৭৬টি আবেদন জমা পড়ে।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি নির্বাচন কমিশন শিগগিরই জানিয়ে দেবে বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla