বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

পাঁচ বছর নিখোঁজ থাকলে আইনগতভাবে ‘গুম’ ঘোষণা: নতুন অধ্যাদেশে বড় সিদ্ধান্ত

গুমের শিকার ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং বিচারিক প্রক্রিয়াকে আরও কার্যকর করতে বড় পদক্ষেপ নিল অন্তর্বর্তী সরকার। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি টানা কমপক্ষে পাঁচ বছর নিখোঁজ থাকেন এবং এ সময়ের মধ্যে জীবিত ফিরে না আসেন, তাহলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম হওয়া ব্যক্তি’ হিসেবে ঘোষণা করতে পারবে।

এ ছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের কার্যক্রম জোরদারে মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার বা অভিযোগকারী চাইলে নিজ উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে পারবেন।

অধ্যাদেশে আরও উল্লেখ করা হয়েছে, গুম হওয়া ব্যক্তির স্ত্রী কিংবা তাঁর ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য মানবাধিকার কমিশনের পূর্বানুমতি ছাড়াই নিখোঁজ ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এতে করে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে থাকা পরিবারগুলোর দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, এই সংশোধনী গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla