বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নির্বাচন সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের পরিবেশ নিরাপদ ও সুষ্ঠু রাখতে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। পরিপত্রে যৌথবাহিনীর দায়িত্ব ও কার্যক্রমের বিস্তারিত নির্দেশনা উল্লেখ থাকবে।
নির্বাচন কমিশনার জানান, যৌথবাহিনীর অভিযান শুরু করতে ইতোমধ্যে সব বাহিনীপ্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার এ বিষয়ে অবগত রয়েছে।
মো. সানাউল্লাহ আরও জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কেন্দ্রীভূত থাকবে।
প্রথমত, নির্বাচন সামনে রেখে যেসব অবৈধ অস্ত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সেগুলো উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার সম্ভব হবে না, সেগুলো যেন কোনোভাবেই অপরাধমূলক কাজে ব্যবহার না হয়—সেদিকে কঠোর নজরদারি থাকবে।
দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের বিষয়গুলো তদারকি করা। বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যৌথবাহিনী সরাসরি ব্যবস্থা নেবে, আর ছোটখাটো বিষয়গুলো দেখবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও মনিটরিং কমিটিগুলো।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরেও সতর্কতা জারি করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দেওয়া, স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি জোরদার করা প্রয়োজন—যাতে কোনো দুষ্কৃতিকারী এসব এলাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla