বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নির্বাচন হবে উৎসবমুখর, আতঙ্কের কিছু নেই: উপদেষ্টা আদিলুর রহমান

আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনসাধারণের মনে কোনো ধরনের উদ্বেগ বা শঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে, যেখানে মানুষ পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, আসন্ন নির্বাচন শুধু একটি ভোটের আয়োজন নয়; এটি বাংলাদেশের আগামী একশ বছরের রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত ‘জুলাই সনদ’-এর পক্ষে জনগণের মতামত এই নির্বাচনের মাধ্যমেই প্রতিফলিত হবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে।
নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে রাজনৈতিক দলগুলোর শঙ্কার বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে—যেখানে ভয় বা আতঙ্কের কোনো স্থান থাকবে না।
এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান কদমতলী বাস টার্মিনালের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং যাত্রীসেবাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla