বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

লন্ডন বৈঠকে ড. ইউনূসের সঙ্গে কী আলোচনা হয়েছিল — জানালেন তারেক রহমান

চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটির পর থেকেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও জটিলতা ছিল, তা অনেকটাই দূর হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ছিল বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক সাক্ষাৎ।

তবে বৈঠকে নির্বাচন প্রসঙ্গ ছাড়াও আর কী নিয়ে আলোচনা হয়েছিল— সে বিষয়ে এতদিন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, তারেক রহমান প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খোলেন।

বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, নির্বাচনের বাইরে ড. ইউনূসের সঙ্গে আর কী কী বিষয়ে কথা হয়েছে? জবাবে তারেক রহমান বলেন,

“ড. ইউনূস একজন প্রজ্ঞাবান ও অভিজ্ঞ ব্যক্তি। সৌজন্য সাক্ষাৎ হিসেবে বিভিন্ন বিষয়ে স্বাভাবিকভাবেই কথা হয়েছে। শুধু নির্বাচন নয়, দেশের ভবিষ্যৎ উন্নয়ন, জনগণের প্রত্যাশা, এবং আমরা ক্ষমতায় গেলে কীভাবে জনগণের কল্যাণে কাজ করবো— সেসব নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, “ড. ইউনূস জানতে চেয়েছিলেন, যদি জনগণ আমাদের ওপর আস্থা রাখে, তাহলে আমরা দেশের জন্য কী ধরনের সংস্কার ও পদক্ষেপ নেবো। আমি তাকে আমাদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে জানাই।”

সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান আরও কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার নিয়ে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla