বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

লাখো মানুষের অশ্রুসজল বিদায়ে সিক্ত ঢাকা, চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া

অশ্রুসিক্ত ঢাকায় বিদায় নিলেন দেশনেত্রী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অশ্রুসজল মানুষের ঢল নেমেছে রাজধানীতে। লাখো মানুষের চোখের জল আর ভালোবাসায় ভিজে উঠেছে পুরো ঢাকা শহর।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আশপাশের সড়ক, জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী পর্যন্ত মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। দেশের আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানীতে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। যতদূর চোখ যায়—মানুষ আর মানুষ।
জাতির এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার শেষযাত্রা হয়ে ওঠে ভালোবাসা ও শ্রদ্ধার এক আবেগঘন মহামিলন। তাঁর অনন্তকালের পথে শেষ সঙ্গী হয় লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা।
এ জানাজায় অংশ নেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, ৩২ দেশের কূটনীতিক, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মী-সমর্থক, আলেম-ওলামাসহ সমাজের সব শ্রেণি ও পেশার মানুষ। শোকের আবহে একত্রিত হয় গোটা জাতি।
স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাগমে রূপ নেওয়া এই জানাজা পরিণত হয় এক শোকার্ত জনসমুদ্রে। অশ্রুভেজা চোখে দেশনেত্রীর মহাপ্রয়াণ প্রত্যক্ষ করে ঢাকাবাসী—যার রেশ ছড়িয়ে পড়ে পুরো নগরজুড়ে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla