বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতা চলছে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রতীকী স্থাপনা পেট্রোনাস টাওয়ার-এর একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) সকালে স্থানীয় সময়ে আগুন ছড়িয়ে পড়ে ভবনের ওপরের তলাগুলোতে, যা মুহূর্তেই শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ও ধোঁয়ায় ঘেরা টাওয়ারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আস’আরী ওমর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ফায়ার ইঞ্জিন ও দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, টাওয়ারের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। দমকলকর্মীরা আগুন যাতে অন্য তলায় ছড়িয়ে না পড়ে, সে জন্য সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, তবে ভবনের অভ্যন্তরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পেট্রোনাস টাওয়ার মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিশ্বের উঁচু ভবনগুলোর একটি। এই ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla