খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন দলটির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার।
সোমবার (২২ ডিসেম্বর) হঠাৎ এই হামলার শিকার হন তিনি। তবে তাৎক্ষণিকভাবে কারা বা কেন এই গুলি চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, কিছুক্ষণ আগে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।