ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি: গভীর শোক জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি এ শোকবার্তা জানান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
চিঠিতে ড. ইউনূস লিখেছেন,
“আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা অঞ্চলে ভয়াবহ বন্যার খবর অত্যন্ত উদ্বেগের সঙ্গে জেনেছি। এ দুর্যোগে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি গভীরভাবে আমাদের ব্যথিত করেছে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও শোক জানাই। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, দুর্গতদের দ্রুত পুনরুদ্ধার ও পুনর্বাসনে ইন্দোনেশিয়ার পাশে দাঁড়াতে এবং যে কোনো সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।