বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ই-পারিবারিক আদালত বিচারপ্রার্থীর ভোগান্তি কমাবে: উদ্বোধনীতে ড. আসিফ নজরুল

ই-পারিবারিক আদালত দেশের বিচারব্যবস্থায় ভোগান্তি কমাবে এবং সময় বাঁচাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নতুন এই ডিজিটাল সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তিনি বলেন, ই-পারিবারিক আদালত চালু হওয়ায় এখন থেকে বিচারপ্রার্থীকে আর আগের মতো আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। প্রযুক্তিনির্ভর বিচারসেবা সময় বাঁচাবে, দুর্নীতি কমাবে এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ হবে।

ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন,
“আমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। এটাকে আপনারা নিজের পরিবারের শিশুর মতো দেখবেন, যত্ন নেবেন।”

২১টি আইন সংস্কার ইতোমধ্যে সম্পন্ন

আইন উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ২১টি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আশা করেন, ভবিষ্যতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা দেশের স্বার্থে এসব রিফর্ম ধরে রাখবে এবং অব্যাহত রাখবে।

তার ভাষায়—
“আমাদের পরে যে সরকারই আসুক, তারা যেন দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এই উদ্যোগগুলো চালিয়ে যায়।”

বিনামূল্যে লিগ্যাল এইড—সব পারিবারিক মামলায় বাধ্যতামূলক

এ সময় তিনি জানান, এখন বিনামূল্যে লিগ্যাল এইডের মাধ্যমে সবাই বিচার পাবে এবং বিশেষ করে পারিবারিক মামলাগুলোতে এটি বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ২০টি জেলায় এ সেবা কার্যকর হলেও দ্রুতই দেশের ৬৪ জেলায় বিস্তৃত করা হবে।

তিনি আশা প্রকাশ করেন—
৫ বছরের মধ্যে দেশে মামলার জট অর্ধেকে কমে আসবে।

সংস্কার রাতারাতি হয় না—সিঙ্গাপুর উদাহরণ

সংস্কারের চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে তিনি সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের উদাহরণ দেন। তার মতে,
“একটি দেশকে বদলাতে লি কুয়ান ইউয়ের মতো নেতারও ১০ বছর লেগেছে। তাই জনগণের গ্রহণযোগ্যতা ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের বাস্তববাদী হতে হবে।”

ডিজিটাল বিচারসেবা বাস্তবায়নের ক্ষেত্রে ধৈর্য, গ্রহণযোগ্যতা এবং টেকসই পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla