হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার, তদন্তে নতুন মোড়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির সূত্র ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এই হামলার সঙ্গে আব্দুল হান্নানের সরাসরি কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব। ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।