বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব চরমে, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার হাতে — আসিফ নজরুল

দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গণভোট ইস্যুতে দলগুলোর বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।”

তিনি জানান, সরকার মানবাধিকার অধ্যাদেশ জারি করেছে, যার মাধ্যমে পূর্বে ক্ষমতাবিহীন কর্মকর্তারাও এখন মানবাধিকার সম্পর্কিত বিষয়ে আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

আসিফ নজরুল বলেন, “গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ মানবাধিকার সংক্রান্ত সবকিছু এখন মানবাধিকার কমিশনের আওতায় আনা হয়েছে। একইসঙ্গে কমিশনের আদেশ বাস্তবায়ন বাধ্যতামূলক করার বিধানও যুক্ত হয়েছে।”

অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত আইনেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তিনি ব্যাখ্যা করে বলেন, “আগে শুধুমাত্র পরিবারের সদস্যরা অঙ্গদান করতে পারতেন। এখন থেকে আবেগীয় বা ইমোশনাল সম্পর্ক থাকলেও অঙ্গ সংযোজন আইনগতভাবে অনুমোদিত হবে।”

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দীর্ঘ ২৭০ দিনের আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐক্য গড়ে না ওঠা হতাশাজনক। তবে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।”

গণভোট প্রসঙ্গে আসিফ নজরুল স্পষ্টভাবে বলেন, “দলগুলোর মধ্যে মতবিরোধ এখন চরমে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। কোনো দল এককভাবে সরকারের ওপর মত চাপিয়ে দিতে চাইলে সেটা জুলাইয়ের চেতনার পরিপন্থী হবে।”

এছাড়া তিনি আরও জানান, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও নির্বাচন প্রস্তুতি থেমে থাকবে না।

“নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা শুধু সরকারের নয়, বরং সব রাজনৈতিক দলেরই দায়িত্ব,” — যোগ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla