গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, প্রতিদিন যাতায়াতের জন্য বন্ধ থাকে রাস্তা
গাজীপুরের পুলিশ কমিশনার মো. নাজমুল করিমখান ঢাকায় বসবাস করেন এবং প্রতিদিনসেখান থেকে গাজীপুরে আসা-যাওয়া করেন। তার এই যাতায়াতেরসময় গাজীপুরমুখী ও ঢাকামুখী ফ্লাইওভারেরএকাংশ বন্ধ করে দেওয়াহয়, যার ফলে সাধারণমানুষকে তীব্র যানজটে দুর্ভোগ পোহাতে হয়।
সকালবেলা গুলশানের বাসা থেকে গাজীপুরেযাওয়ার সময় টঙ্গীর কলেজগেটফ্লাইওভারের ঢাকামুখী লেন বন্ধ করেদেওয়া হয়। আবার সন্ধ্যায়ফেরার পথে ভোগড়া এলাকারফ্লাইওভারের গাজীপুরমুখী লেন একই কারণেবন্ধ থাকে।
এই প্রটোকলের কারণেযাত্রী, চাকরিজীবী এবং শিক্ষার্থীদের প্রতিদিনযানজটে আটকা পড়তে হয়।পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেওএই দুর্ভোগের কথা উল্লেখ করাহয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, সকাল ৮টা থেকে দুপুর১২টা পর্যন্ত ঢাকামুখী ফ্লাইওভারে গাড়ি চলাচল বন্ধ থাকে, যাজনদুর্ভোগ সৃষ্টি করে।
এ বিষয়ে জানতেচাইলে কমিশনার নাজমুল করিম খান বলেন, তার জন্য গাজীপুরে সরকারিবাসভবন নেই। তিনি বলেন, 'সচিব ও উপদেষ্টা মহোদয়রাঢাকায় যে প্রটেকশন নিয়েঘোরাঘুরি করেন, তাতে ডিস্টার্ব হয়না? আমার তো ওখানে (গাজীপুরে) বাসা নেই। বাংলোবানাইয়া দিতে বলেন।' তিনিআরও বলেন, গাজীপুরে অপরাধ বেড়ে যাওয়ার জন্য শুধু তাকেদায়ী করা ঠিক নয়, কারণ শিল্পাঞ্চল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরও দায় রয়েছে।
কমিশনারের যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়িটিনিয়েও বিতর্ক উঠেছে। পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটিসরকারি না ব্যক্তিগত, তাপরিষ্কার নয়। এতে আরওউল্লেখ করা হয়েছে যে, ট্রাফিক বিভাগের এক সাবেক কর্মকর্তাঅবৈধ উপায়ে গাড়িটি কিনেছেন।
নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, গাজীপুরএকটি গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাহওয়ায় পুলিশ কমিশনারের সার্বক্ষণিক উপস্থিতি জরুরি। এতে অপরাধ নিয়ন্ত্রণও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।