বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশ তৈরি জরুরি: অর্থ উপদেষ্টা

দুর্নীতি প্রতিরোধে সমাজব্যাপী ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে— মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, অতীতের দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ হবে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।

অর্থ উপদেষ্টা জানান, শুধুমাত্র আইন প্রয়োগ নয়— দুর্নীতি রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কাঠামোতে দুর্নীতিবিরোধী মূল্যবোধকে জোরদার করতে হবে। তার মতে, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা হলে তাদের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে।

তিনি আরও বলেন, “দুর্নীতির মূলোৎপাটন করতে হলে প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। এখন সময় এসেছে আইন, নীতি ও জনসচেতনতা— তিনটিকেই সমান গুরুত্ব দেওয়ার।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla