বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাইকমিশনের সামনে একটি বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শী ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরঙ্গ দলের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ চলাকালে কয়েকজন আন্দোলনকারী কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতে হাইকমিশন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। হাইকমিশনের চারপাশে একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয় এবং অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবুও বিক্ষোভকারীদের একটি অংশ অন্তত দুটি ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যায় বলে জানা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। নিরাপত্তা সংস্থাগুলো আগেই সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় সতর্ক অবস্থানে ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাইকমিশন এলাকায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla