বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের হয়ে বিএনপির মনোনয়নপত্র জমা

ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আসনটির বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এর মধ্যে ঢাকা জেলার ২০টি আসনে জমা পড়েছে ৩৪৪টি মনোনয়নপত্র।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla