দেশে ফেরার সময় জানালেন তারেক রহমান
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন,
“ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরবো।”
প্রায় ৫০ মিনিটব্যাপী সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়—
গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও কেন তিনি এখনও দেশে ফেরেননি। কারণ, অনেকেরই ধারণা ছিল, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তিনি দলের নেতৃত্ব নিতে দেশে ফিরবেন।
এর জবাবে তারেক রহমান বলেন,
“কিছু যৌক্তিক কারণেই হয়তো ফেরাটা এতদিন বিলম্বিত হয়েছে। তবে এখন সময়টা এসেছে বলেই মনে হচ্ছে। ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়িই ফিরবো।”
যখন সাংবাদিকরা জানতে চান, সেই ‘দ্রুত সময়টা’ ঠিক কবে—
তিনি সংক্ষিপ্ত জবাব দেন,
“দ্রুতই... ইনশাআল্লাহ, খুব দ্রুতই।”
নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তারেক রহমান বলেন,
“আমি রাজনীতি করি, আর রাজনীতি মানেই নির্বাচনের বাইরে থাকা নয়।
জনগণের প্রত্যাশিত নির্বাচনে আমি দূরে থাকবো—এটা সম্ভব নয়। তাই বলছি, ইনশাআল্লাহ, খুব দ্রুত দেশে ফিরবো।”
দেশে ফিরে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
“বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি, এমনকি সরকারের পক্ষ থেকেও মাঝে মাঝে এমন কথা এসেছে।
তবে এসব নিয়ে আমি উদ্বিগ্ন নই।”
এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান স্পষ্ট ইঙ্গিত দিলেন—
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতৃত্বে মাঠে ফিরতে প্রস্তুত।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।