বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন ইস্যু ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের আমন্ত্রণেই বিএনপির প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিচ্ছে।

রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সামনে নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতেই এ আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla