বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ: বিএনপির প্রস্তুতি তুঙ্গে

বগুড়া সদর (বগুড়া-৬) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

​বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে এই ফরম গ্রহণ করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন করেন।

​মনোনয়ন সংগ্রহের পর গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে রেজাউল করিম বাদশা জানান, তারেক রহমানের এই অংশগ্রহণ বগুড়াবাসীর জন্য অত্যন্ত গর্বের। তিনি বলেন, "তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সদর আসনের মানুষ মুখিয়ে আছে।"

​এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ, সিনিয়র আইনজীবী মাহবুবর রহমান এবং মোশাররফ হোসেনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের মধ্যে এই মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla