বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বাংলাদেশে ভারী বৃষ্টির সতর্কতা, নতুন লঘুচাপের সম্ভাবনা

ভোর রাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি। এর মাঝেই আবহাওয়া অফিস দিয়েছে আরও এক দুঃসংবাদ—উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে লঘুচাপের কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিশালী অবস্থায় রয়েছে।

এছাড়া ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেটি ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ নিতে পারে।

🔹 সোমবারের পূর্বাভাস
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বহু স্থানে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কয়েকটি জায়গাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

🔹 মঙ্গলবারের পূর্বাভাস
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু-একটি স্থানেও ঝরতে পারে বৃষ্টি। কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা থাকলেও তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

🔹 বুধবারের পূর্বাভাস
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla