বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আজ তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক: জুমার পর দেশজুড়ে বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে তৃতীয় ও শেষ দিনের রাষ্ট্রীয় শোক। এই উপলক্ষে জুমার নামাজের পর দেশের সব ধর্মীয় উপাসনালয়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শোকের শেষ দিনেও আজ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রয়েছে।
এর আগে ৩০ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি প্রদান করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী’ হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীতে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। ছেলে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রয়াত এই নেত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক কিলোমিটারজুড়ে বিস্তৃত এই জানাজায় লাখো মানুষের ঢল নামে। শোকার্ত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জানাজাকে অনেকেই দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হিসেবে উল্লেখ করছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla