মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৬৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আজ শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের জেরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে আজ আবারও জেরা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের।

রোববার (২১ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই কার্যক্রম পরিচালনা করছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামিপক্ষের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন নাহিদ ইসলামকে জেরা করছেন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর নাহিদ ইসলাম রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। পরের দিন ১৮ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত তার জবানবন্দি গ্রহণের পর বিকেলে শুরু হয় আসামিপক্ষের জেরা। তবে সময় সংকটের কারণে সেটি শেষ না হওয়ায় আজকের দিন ধার্য করা হয়।

এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, সহিদুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশীদসহ অন্যান্য প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আরেক রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও সেদিন আদালতে হাজির করা হয়। পাশাপাশি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরাও অব্যাহত ছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। অভিযোগপত্রে পাঁচটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার প্রমাণস্বরূপ সংযুক্ত করা হয়েছে প্রায় আট হাজার সাতশ পৃষ্ঠার নথি। এর মধ্যে শুধু শহীদদের তালিকার বিবরণই দুই হাজারের বেশি পৃষ্ঠা।

গত ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়, যেখানে মোট ৮১ জন সাক্ষী উপস্থাপনের কথা রয়েছে। তদন্ত সংস্থা চলতি বছরের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় চিফ প্রসিকিউটরের কাছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla