বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ঢাকা ৭০°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েই আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা: আসামিপক্ষের আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।

বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সেনা হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ব্যারিস্টার সারোয়ার বলেন, “৮ অক্টোবর ট্রাইব্যুনাল তিনটি মামলায় তিনটি পৃথক আদেশ দিয়েছিল। সেই আদেশে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর সেনা কর্তৃপক্ষ তাদের নিজেদের হেফাজতে রাখে। আজ ছিল ওই তিন মামলার নির্ধারিত তারিখ, এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হয়েছেন।”

তিনি আরও জানান, আসামিপক্ষ আদালতে তিনটি আবেদন করেছে—এর মধ্যে একটি জামিন আবেদন, যা ২০ নভেম্বর শুনানির জন্য নির্ধারিত হয়েছে। পাশাপাশি তারা প্রিভিলেজ কমিউনিকেশন এবং সাবজেলে রাখার আবেদন করেছে।

ক্যান্টনমেন্ট এলাকায় সাবজেল বিষয়ে তিনি বলেন, “এই বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে। যেহেতু সেনানিবাসের ভেতরে সাবজেল ঘোষণা করা হয়েছে, তাই সেখানেই তাদের রাখা হবে।”

গ্রেপ্তার বনাম আত্মসমর্পণ প্রসঙ্গে ব্যারিস্টার সারোয়ার বলেন, “প্রসিকিউশন বলছে গ্রেপ্তার, কিন্তু আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা নিজেরাই আজ সকালে আদালতে এসেছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। কেবল প্রশাসনিক ও নিরাপত্তাজনিত কারণে তাদের একটি গাড়িতে আনা হয়েছে।”

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণ করা কর্মকর্তারা হলেন—
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক, র‍্যাব), ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), লে. কর্নেল মো. মশিউর রহমান (সাবেক পরিচালক, র‍্যাব গোয়েন্দা শাখা), লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লে. কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত বিন আলম (বিজিবি), মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (সাবেক পরিচালক, ডিজিএফআই), ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

আইনজীবীরা জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের আইনি প্রক্রিয়া এখন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ধাপে যাবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ American Bangla